1978 সালে ক্লাবের গোড়াপত্তন তারপর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকে ক্লাবের পরিচালনায় একটি কেজি স্কুল ও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে ।আগামী দিনে আরও অনেক জনসেবামূলক পরিকল্পনা নেওয়া হবে। এছাড়াও দুটি অংকন শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। বিগত 16 বছর ধরে দুর্গোৎসব পালিত হচ্ছে। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জনসেবামূলক পরিকল্পনা গ্রহণ করা হয়। রক্তদান শিবির ,বস্ত্র বিতরণ ,গণবিবাহ , দরিদ্র নারায়ন সেবা , ছাত্র-ছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান ছাড়াও বিনোদনমূলক সংগীতানুষ্ঠান, যাত্রা, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি ইত্যাদি আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন