রকে বসে রক বাজি নয়। রঙিন পানীয় কিংবা প্রজ্বলিত কাঠিতেও নয়। মগ্ন হয়ে ছিলাম মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে। তাই 1978 সালে আমরা কজন রঙিন স্বপ্নের রং মশাল জ্বালিয়ে শুরু করেছিলাম পথ চলা। এসেছে অনেক ঝড় ঝাপটা - বাধা বিপত্তি। তবুও সে মশাল নিভে যায়নি বরং ছড়িয়ে পড়েছে তার আলো দিক হতে দিগন্তে । একদিন সে সমস্ত কালিমা মুছে দিয়ে সূর্যের মত আলো দেবে। সেদিন হয়তো তুমি আমি থাকবো না কিন্তু থাকবে এই প্রতিষ্ঠান আর পরবর্তী প্রজন্ম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন